In This Article
হরমুজ প্রণালীতে একটি ‘ভিন্ন করিডোর’ তৈরির চেষ্টা করে যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক লঙ্ঘন করছে বলে জানিয়েছে ইরান।
সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি বলেছেন, হরমুজ প্রণালীর জন্য একটি নতুন ট্রানজিট ব্যবস্থা কেমন হওয়া উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান উভয়ই তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
তেহরান থেকে আল জাজিরাকে তিনি বলেন, “তেহরান মনে করে যে, যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করছে। কারণ, যেসব জাহাজ ও ট্যাংকারের একটি নির্দিষ্ট পথ দিয়ে যাওয়ার কথা ছিল, তাদের ট্রানজিটের জন্য একটি ভিন্ন করিডোর নির্ধারণের চেষ্টা করা হচ্ছে।”
তিনি উল্লেখ করেন যে, ইরান “নতুন ব্যবস্থা নির্ধারণের জন্য” ওমানের সঙ্গে আলোচনা করছে এবং আঞ্চলিক দেশগুলোর সঙ্গেও কথা বলার পরিকল্পনা করছে।
আসলানি বলেন, “কিন্তু যুক্তরাষ্ট্র এখন আঞ্চলিক দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এবং হরমুজ প্রণালীর বর্তমান স্থিতাবস্থা পরিবর্তন করে এটিকে যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনতে ইরানের ওপর বলপ্রয়োগ করতে চাইছে। অন্যদিকে ইরান জোর দিয়ে বলছে যে, আগের স্থিতাবস্থায় ফেরা সম্ভব নয় এবং একটি নতুন বাস্তবতা ও একটি নতুন প্রণালীর জন্ম হয়েছে।”
“আর একারণেই আমরা দেখছি যে, ইরানের কৌশলগত সম্পদগুলোর বিষয়ে উভয় পক্ষই শক্তি প্রদর্শন করছে। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এ ধরনের কৌশলগত সুবিধা পরিত্যাগ করা দেশটির অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে,”
React:

