Skip to content
November 8, 2026
ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ-নদীর পানি
অগোছালো

ভারী বৃষ্টিতে বাড়তে পারে নদ-নদীর পানি

In This Article

    দেশের অধিকাংশ নদ-নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে থাকলেও আগামী কয়েক দিনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে বিভিন্ন অববাহিকায় পানির স্তর দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

    বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের মঙ্গলবার (৭ জুলাই) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে কেন্দ্রটির সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই রয়েছে।

    পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা নদীর নীলফামারীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে।

    এছাড়া আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন নদ-নদীতে পানি বিপৎসীমা ছাড়িয়ে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

    বাপাউবোর তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা অববাহিকার নদ-নদীর পানির স্তর কমেছে এবং বর্তমানে সবগুলো নদীই বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

    তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকায় আগামী চার দিন ভারী থেকে অতি ভারী এবং গঙ্গা-পদ্মা অববাহিকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী তিন দিন কমলেও পরবর্তী তিন দিনে আবার বাড়তে পারে।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies