Skip to content
November 8, 2026
ফ্রান্সে গ্রেফতার টেলিগ্রামের সিইও পাভেল
বহমান সময়

ফ্রান্সে গ্রেফতার টেলিগ্রামের সিইও পাভেল

In This Article

    টেলিগ্রাম মেসেজিং অ্যাপের প্রতিষ্ঠাতা এবং সিইও পাভেল দুরভকে প্যারিসের বাইরে বোরগেট বিমানবন্দরে তার মেসেজিং অ্যাপ টেলিগ্রাম সম্পর্কিত অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, এমনটাই জানিয়েছে ফরাসী মিডিয়া। টেলিগ্রামে অপরাধমূলক কার্যকাণ্ড নির্বিঘ্নে চলতে দেওয়ার অভিযোগ করা হয়েছে ফরাসী মিডিয়ায়।

    টেলিগ্রামের সিইও পাভেল দুরভ আজারবাইজান থেকে তার ব্যক্তিগত জেটে ফ্রান্স ভ্রমণ করছিলেন। রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী মি. দুরভকে বহনকারী ব্যক্তিগত উড়োজাহাজটি শনিবার সন্ধ্যায় ফ্রান্সের লা বুরজে বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে নামার পর তাকে গ্রেফতার করা হয়।

    রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের খবরে জানানো হয়েছে যে, রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies