Skip to content
November 8, 2026
মান্দার
সাহিত্য

মান্দার

In This Article

    নয়ন আসাদ

    শুষ্ক ডালে, শীতল আগুন,
    ফুটছে ডালে মান্দার!
    আগুন জ্বলে, ডালে ডালে,
    কাটায় সাঁঝের আন্ধার!

    তীক্ষ্ণ কাটা, আগলে রাখে
    টুকটুকে লাল ফুল, 
    ফুলে ফুলে, কেশর দুলে, 
    ফুলের কানে দুল! 

    ফাগুন ভোরে, রক্ত রঙে, 
    দৃষ্টি কাঁপে হিল্লোলে,
    কর্ণ জুড়ায়, মান্দার ডালে,
    কাঠশালিকের কল্লোলে!

    চশমা টুনি, বাটকুড়ালি,
    মাতোয়ারা ফুলে,
    ফুলের রুপে বুলবুলিটাও, 
    মুগ্ধ হয়ে দোলে।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies