Skip to content
November 8, 2026
জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ
দেশচিত্র

জুনিয়র বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ

In This Article

    চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৮ ডিসেম্বর থেকে সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে। চারটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে ১৫ ডিসেম্বর শেষ হবে।

    মাউশির ওয়েবসাইটে রোববার পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচির পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনাও প্রকাশ করা হয়। সূচি অনুযায়ী, ৮ ডিসেম্বর মঙ্গলবার বাংলা, ১০ ডিসেম্বর বৃহস্পতিবার ইংরেজি, ১৩ ডিসেম্বর রোববার গণিত এবং ১৫ ডিসেম্বর মঙ্গলবার বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা হবে।

    প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত—প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরে এবং সময় থাকবে তিন ঘণ্টা করে।

    শেষ দিনের পরীক্ষায় বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়—দুই বিষয়ে ৫০ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। এদিনও মোট সময় নির্ধারণ করা হয়েছে তিন ঘণ্টা। এর মধ্যে প্রতিটি বিষয়ের জন্য পরীক্ষার্থীরা সময় পাবেন এক ঘণ্টা ৩০ মিনিট।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies