Skip to content
November 8, 2026
প্রার্থনা
সাহিত্য

প্রার্থনা

In This Article

    যত প্রসংশা ভূলোক, দ্যুলোকে,
    যত প্রসংশা সব বিশ্বলোকে,
    সব ধাবিত তার প্রতি,
    তিনি আল্লাহ, তিনি একচ্ছত্র অধিপতি।

    তিনি অসীম, তিনি অপার,
    তিনি আধার সকল দয়ার,
    তিনি আধার সকল করুণার।

    তিনিই মালিক, তিনিই অধিশ্বর,
    মহাদিনের, মহাবিচারের দিবসে।
    আমরা তার কাছেই কেবল মাথানত করি,
    তার দাসত্ব মেনে নেই প্রবল আবেশে।

    প্রভু, দেখাও আমাদের সরল পথের নিশান,
    সরল পথে চালিত কর আমাদের হৃদয়-প্রাণ।
    তাদের পথে যাদের অনুগ্রহ করেছ তুমি, হে মহান।

    সেই পথের দেখা, আমাদের দেখাও,
    যে পথে আলো, প্রশান্তি।
    দূরে রাখ সে পথ থেকে,
    যে পথে অভিশাপ-ভ্রান্তি।

    -নয়ন আসাদ

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies