Skip to content
November 8, 2026
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে
অগোছালো

মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না ১২ দেশে

In This Article

    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বিশ্বের ১২টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা জারি করা হয়েছে।

    ৪ নভেম্বর মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী ওই ১২টি দেশগুলো হলো- সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কঙ্গো, রাশিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসব দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়োগানুমতি বা অনুমোদন ছাড়া বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) ইস্যু না করার নির্দেশনা দেওয়া হয়েছে। 

    এই ১২টি দেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের নিয়োগপ্রক্রিয়া, মন্ত্রণালয়ের অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্রের বিষয়টি নিশ্চিত হওয়ার আগে কোনো আর্থিক লেনদেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকার কথা প্রজ্ঞাপনে বলা হয়েছে। 

    আরও বলা হয়, বিদেশগামী কর্মীদের প্রতি আহ্বান, কোনো প্রলোভন বা দালালের কথায় সিদ্ধান্ত নেবেন না। সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া এবং নিরাপদ অভিবাসনের বিষয়টি নিশ্চিত করেই বিদেশযাত্রার প্রস্তুতি নিন।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies