Skip to content
November 8, 2026
আজ একই সময়ে সূর্যের আলো দেখবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ!
অগোছালো

আজ একই সময়ে সূর্যের আলো দেখবে পৃথিবীর ৯৯ শতাংশ মানুষ!

In This Article

    আজ (বুধবার) এমন এক অভাবনীয় জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্ত ঘটবে, যখন পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সময়ে সূর্যের আলো বা গোধূলি দেখতে পারবেন ।

    বাংলাদেশ সময় বিকেল ৫টা ১০ মিনিটে (১১:১০ GMT) প্রায় ৮.২ বিলিয়ন মানুষ দিনের আলো বা গোধূলির মধ্যে থাকবেন। এই বিশেষ মুহূর্তটি স্থায়ী হবে মাত্র প্রায় এক মিনিট।

    এ সময় উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং এশিয়ার অধিকাংশ অঞ্চল দিনের আলোয় থাকবে। বিপরীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশ, অ্যান্টার্কটিকা এবং আশপাশের মহাসাগরীয় এলাকায় থাকবে রাত।

    তথ্য অনুযায়ী, ওই মুহূর্তে বিশ্বের ৬.৯ বিলিয়ন মানুষ (৮৩ শতাংশ) পূর্ণ দিনের আলোয় থাকবেন। এছাড়া ৫৮১ মিলিয়ন মানুষ (৭ শতাংশ) থাকবেন সিভিল গোধূলিতে, যখন কৃত্রিম আলো ছাড়াই বাইরে কাজ করা যায়।

    তবে এটি শুধু আজকের ঘটনা নয়। প্রতি বছর ১৮ মে থেকে ১৭ জুলাই পর্যন্ত প্রায় ৬০ দিন, প্রতিদিনই অল্প সময়ের জন্য পৃথিবীর প্রায় ৯৯ শতাংশ মানুষ একই সঙ্গে দিনের আলো বা গোধূলির মধ্যে থাকেন।

    React:

    Leave a Comment

    Your email address will not be published.

    Theme by Jhinai Technologies